রাসিক এলাকায় যুব নারীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: কর্ম উন্নয়ন কেন্দ্র (ডব্লিউ.ডি.সি) আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র, তেরখাদিয়া রাজশাহীতে “রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যুব নারীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কর্ম উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এ.বি.এম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রাজশাহীর আঞ্চলিক পরিচালক লায়লা আরজুমান বানু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহী ইউনিটের কো-অর্ডিনেটর সামিনা বেগম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ও কর্ম উন্নয়ন কেন্দ্রের নির্বাহী সদস্য আবু সাঈদ চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসুচির ৬০জন ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ। নির্বাহী পরিচালক এ.বি.এম রাসেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক রাজশাহী সিটির দরিদ্র ও অবহেলিত মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসুচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহযোগীতায় ৬ মাস মেয়াদী ২টি কোর্সে ১০০ জন যুব মহিলাকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম পর্যায়ে ৩ মাস মেয়াদী ৬০ জন যুব মহিলাকে বেসিক কম্পিউটার ও ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষন দেয়া হচ্ছে। পরবর্তী কোর্সে ৪০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। তিনি প্রশিক্ষণার্থীগণকে অধিকতর মনোযোগী হয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ