সর্বশেষ সংবাদ :

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন নিহত মনিরুল ইসলাম মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম নিহত হয়। সান্তাহার জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


প্রকাশিত: September 3, 2025 | সময়: 3:58 am | সুমন শেখ