, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে রেলের স¤পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান করেছে রেলওয়ে বিভাগ। সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেল গেইটের সামনের ঘর রেখে অন্যান্য ব্যবসায়ীদের ঘর ভেঙ্গে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন রেল কর্তৃপক্ষ। অভিযানে আনুমানিক অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে রেলওয়ে পাকশির বিভাগীয় ভূ-স¤পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত বছরের ২৫ সেপ্টেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে কতৃপক্ষ। আবারও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। আর আদালতে মামলা চলমান থাকায় একটি ঘর উচ্ছেদ করা হয়নি। এ সময় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।