, , ।
লালপুর প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর থেকে মাস ব্যাপী টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন উপলক্ষে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নারগীস সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, ডা. ওয়ালিউজ্জামান পান্না, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হক, লালপুর প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ।