সর্বশেষ সংবাদ :

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিংরোধে একটি কমিটি গঠন করা হয়েছে।
রাকসু নির্বাচন কমিশন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর একরামুল হামিদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে। কমিটি প্রথম সভায় মিলিত হয়ে ইতোমধ্যে তার করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে। সংশ্লিষ্ট সকলের জন্য প্রাসঙ্গিক তথ্য শীঘ্রই জানানো হবে।


প্রকাশিত: August 31, 2025 | সময়: 4:05 am | সুমন শেখ