বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পদ্মা নদীর তিলকপুর ঘাটে এই ঘটনা ঘটে। আকাশ তিলকপুর গ্রামের শাহীন ইসলামের ছেলে ও লালপুর শ্রী সুন্দরী স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আকাশ নদীতে গোসল করতে নেমে স্রোতের মধ্যে পড়ে তলিয়ে যায়। এসময় নদীতে মাছ ধরা লোকজন জাল নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা পরে তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।