, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর তালাইমারীর রাণীনগর এলাকাসহ আশে পাশের এলাকায় রয়েছে রুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম আদর্শ স্কুল, রাণীনগর নৈশ বিদ্যালয়। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে হাজার হজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। সকল কিছু উপেক্ষা করে বিগত সরকারের আমলে পলাতক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ক্ষমতার অপব্যবহার করে আদর্শ স্কুলের সামনে আদর্শ স্কুল সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপন করেছেন। যা অত্যন্ত অমানবিক। কারন এখানকার ময়লার দুর্গন্ধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা টিকতে পারছেনা। অনেকদিন হলো এই সমস্যায় ভুগছেন তারা। অনেক আবেদন ও অনুরোধ করে এই সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারণ করা সম্ভব হয়নি।
এই আদর্শ স্কুল সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারণের দাবীতে মঙ্গলবার রানীনগর এলাকায় রাস্তা বন্ধ করে মানববন্ধন করেছে ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী। তারা প্রায় পৌনে একঘন্টা এই মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা দ্রুত সময়ের মধ্যে আদর্শ স্কুল সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারনের দাবী জানান। তারা একমাসের সময় দেন। এই একমাসের মধ্যে দাবী না মানলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। তারা আরো বলেন, সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনটি আদর্শ স্কুলের নামে করা হয়েছে। এটা এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছে বলে তারা উল্লেখ করেন।
আদর্শ স্কুল, রাণীনগর নৈশ বিদ্যালয় ও রুয়েট-এর শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরেজিষ্টার মোস্তাফিজ রহমান(মুন্নু), রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, জোবাইদা নাহার, প্রশান্ত কুমার সিংহ রায়, হাফিজুর রহমান, আরিফা আখতার, এরশাদ আলী, সাবিনা শারমিন, মাহবুবা আলম, নাদিরা খাতুন, শীলা ঘোষ, মামুনুর রশিদ, মাসুদ করিম ও সাব্বির হোসেন, এলাকাবাসী খোরশেদ আলম (রিংকু), কমল সরকার, রফিকুল ইসলাম রফিক, বোরহান ও জুয়েলসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।