, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেছেন, “দেশের মানুষ বিগত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। সর্বশেষ ২৪ সালে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন করে দেশের জনগণকে বোকা বানানো হয়েছিল। “
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্য মঙ্গলবার বিকেলে নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগধানী মোড়ে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রায়হান বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে হলে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। সেজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে।’
বিগত সরকারের নিপিড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত সরকার মানুষকে নিপীড়ন করেছে। ওই সরকারের আমলে কারও ব্যবসা নষ্ট হয়েছে। কারও চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ জেল খেটেছেন, কেউ পালিয়ে বেড়িয়েছেন। তারপরও ভয়ে কেউ রাজপথ পরিত্যাগ করেন নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকেছেন। সে কারণে ২০২৪ এর জুলাই-আগস্টে আন্দোলন সফল হয়েছে। জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত রোগমুক্তির প্রার্থনা করি।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা গুম খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বন্দি হয়েছেন, যারা নিপীড়ন হয়েছেন, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে।
রায়হানুল আলম রায়হান বলেন, ‘আমরা স্বৈরাচার- ফ্যাসিবাদ শাসকের পতনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম- ফ্যাসিবাদের পতনের পর নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা পাবে। এর আগেও সরকারের পতন হয়েছে, হাসিনার মতো কেউ পালিয়ে যায়নি।’ সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শাহাদত সরকার হাবিব, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেন্টু কুমার সাহা, নওহাটা পৌরসভা বিএনপির যুগ্ম আহব্বায়ক সাহিন রেজা, বিএনপি নেতা মুজিবর, মাসুদ, নওহাটা পৌরসভা কৃষক দলের সাবেক আহব্বায়ক রবিউল ইসলাম, পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহব্বায়ক মাজদার রহমান, যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান মিনু, শ্রমিক দল নেতা আব্দুল রাজ্জাক কালু, নওহাটা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মতিউর রহমান মতি, মোহনপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহব্বায়ক হাবিব, হুজিরিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মজিবর রহমান, সাবেক যুগ্ম আহব্বায়ক মাসুদ আলী প্রমুখ।