বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ’ মিরপুর ইনডোর স্টেয়ামে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ানশীপে সারা দেশ থেকে প্রায় এক হাজারেরও বেশী ছেলে মেয়ে অংশ নেয়।
বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহী প্রধান কার্যালয় থেকে ১৫ জন খেলোয়াড়, একজন কোচ ও আটজন রেফারি অংশগ্রহন করে। চ্যাম্পিয়নশিপে মোট ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ১১টি বোঞ্জ পদক অর্জন করে।
পদকপ্রাপ্তরা হলো, মোসাঃ মাদিহা চৌধুরী- ৩টি স্বর্ণ পদক পেয়ে দেম সেরাদের সেরা পুরস্কারে ভূসিত হয়। ইয়াসিন আলী- ১টি রৌপ্য ও ১টি বোঞ্জ। অর্ণব হোসেন- ১টি রৌপ্য ও ১টি বোঞ্জ। অরণ্য ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। হাসান আজমাইন ২টি বোঞ্জ। তোফাজ্জেল হোসেন ১টি রৌপ্য ও ১টি বোঞ্জ। নিশাত নাওয়াল স্বচ্ছ ১টি রৌপ্য ও ১টি বোঞ্জ। আবিদ ফয়সাল তালুকদার ১টি রৌপ্য। তামান্না ইয়াসমিন জুঁই ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। ইউনুস আব্দুল্লাহ ১টি রৌপ্য। ইফফাত মালিহা মৌ ১টি রৌপ্য। শ্রী বিপ্লব কুমার তেওয়ারি ২টি বোঞ্জ। স্বর্ণা খাতুন ১টি বোঞ্জ।
সালওয়ান জুমানা ওমর ১টি বোঞ্জ। সালওয়ান পারীসা ওমর ১টি বোঞ্জ। রেফারির দায়িত্ব পালন করেন, বকুল হোসেন (রেফারি এশিয়া কারাতে ফেডারেশন), মরিয়ম বেগম, রফিকুল আহমেদ রিদয়, রিপন, মশিউর রহমান, কে.এম. আতিকুর রহমান এলান, ইফ্ফাত জেরিন। কোচের দায়িত্ব পালন সিনিয়র শিক্ষার্থী আমির হামজা।