বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: রাজশাহীতে হেযবুত তাওহীদ এর সকল কার্যক্রম বন্ধ ও আগামী ২৫ আগস্ট নগরীর নানকিং চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত তাদের অনুষ্ঠান বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে রাজশাহী মালুপাড়া দারুল উলুম মাদরাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু কিছু সংগঠন এই শান্তির ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করছে। হেযবুত তাওহীদের সাথে আমাদের মূল বিশ্বাসের পার্থক্য রয়েছে। নামধারী কিছু মুসলমান ধর্মীয় পোশাক ব্যবহার করে সমাজবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। বক্তারা অভিযোগ করেন, সংগঠনটি সম্প্রতি রাজশাহীতেও তাদের কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। এ লক্ষ্যে আগামী ২৫ আগস্ট রাজশাহীর নানকিং চাইনিজ রেস্টুরেন্ট, সি অ্যান্ড বি মোড়ে একটি বড় প্রোগ্রাম আহ্বান করেছে। যা মুসলমানদের শান্তিপূর্ণ অবস্থানকে ব্যাহত করবে এবং ধর্মীয় বিভ্রান্তি, সামাজিক বিশৃঙ্খলা ও যুবসমাজকে চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে। তারা আরো বলেন, হেযবুত তাওহীদ ইসলামের মূল আক্বীদা ও সহিহ বিশ্বাস থেকে বিচ্যুত হয়ে ইসলামবিরোধী ভ্রান্ত মতবাদ প্রচার করে যাচ্ছে। তাই সংগঠনটির সব কার্যক্রম বন্ধ ও ঘোষিত প্রোগ্রাম বাতিল করা জরুরি।