সর্বশেষ সংবাদ :

তানোরে জুলাই-আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার, তানোর: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে তানোরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে তানোর গোল্লাপাড়া বাজার মাঠে তানোর পৌর ও উপজেলার বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি পদপ্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন।
প্রধান অতিথি বলেন, তানোর-গোদাগাড়ী বিএনপির ঘাটি। ব্যারিস্টার আমিনুল হক এমপি-মন্ত্রী থাকা অবস্থায় তানোর গোদাগাড়ীর অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের সুফল ভোগ করছেন আপনারা। তার আমার হাতকে শক্তি শালি করতে আমার সঙ্গে থেকে ধানের শীষে পক্ষে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তানোর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলার বাধাউড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব, থানা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সি, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধরণ সম্পাদক ফিরোজ কবির, তানোর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, জেলা কৃষকদলে যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ প্রমুখ। সমাবেশ শেষে তানোর বাজারে নতুন বিএনপির অফিস উদ্বোধন করেন।


প্রকাশিত: August 24, 2025 | সময়: 12:27 am | সুমন শেখ