সর্বশেষ সংবাদ :

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় চাটমোহরে দোয়া

চাটমোহর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনার গণমানুষের নেতা, এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাবনার চাটমোহর মডেল মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদ সহ কয়েকটি মসজিদে তার শারিরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম আনোয়ারুল ইসলামের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চাটমোহর মডেল মসজিদ, কুমারগাড়া জামে মসজিদ, বোয়াইলমারি জামে মসজিদ সহ উপজেলার ফৈলজানা, মথুরাপুর ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতার জন্য সকলে দোয়া করেন।
এদিকে অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাবেক এমপি ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেএম আনোয়ারুল ইসলাম।


প্রকাশিত: August 24, 2025 | সময়: 12:27 am | সুমন শেখ