গ্রামীণফোনের নতুন সেবাকেন্দ্র এখন রাজশাহীর বোয়ালিয়ায়

স্টাফ রিপোর্টার: রেশম গুটি আর মাটির ঘরের আলপনায় সাজানো নতুন এই গ্রামীণফোন সেন্টারটি আধুনিক প্রযুক্তি আর বাংলার ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। স্থানীয় সংস্কৃতির ছোঁয়ায় নির্মিত এই সেন্টারটি গ্রাহকদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।
এক লাখের বেশি গ্রাহকের সব ধরনের সেবার জন্য এটি হবে একটি ওয়ান-স্টপ সলিউশন, যেখানে প্রতিটি সেবা মিলবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এখানে গ্রাহকরা উপভোগ করবেন ৯৯ দশমিক ৯৯ শতাংশ পেপারবিহীন সেবা, যা পরিবেশবান্ধব ও সময় সাশ্রয়ী।
নতুন এই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চীফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, সার্কেল বিজনেস হেড আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী।
এছাড়াও, গ্রামীণফোন সেন্টারের পার্টনার শরিফুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও সম্মানিত ব্যক্তিবর্গ এ আয়োজনে অংশগ্রহণ করেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সেন্টারটি শুধু একটি মোবাইল সার্ভিস সেন্টার নয়-এটি স্থানীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করার এক অনন্য উদ্যোগ।


প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫ | সময়: ২:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ