সর্বশেষ সংবাদ :

বিভাগীয় ও জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় আয়নাল হককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: পবায় বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজশাহী বিভাগীয় কমিটি ও রাজশাহী জেলা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এস এম আয়নাল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পবা উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে সংগঠনের সাধারণ সভায় সমিতির বিভিন্ন দিক ও করণীয় বিষয় আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা দলিল লেখক মিজানুর রহমান, মো. নরুন্নবী, আব্দুল ওয়াদুদ বাবলু, আমিনুল ইসলাম লিটন, মো. আব্দুল আলিম, মো. আহসান হাবিব বাবু, মো. গোলাম রাব্বানী, মো. ইসমাইল হোসেন রাজু, মো. আনোয়ার হোসেন, মো. আবু জাফর, মো. শাহীন আলম, মো. ওয়াসিম খান, মো. সূরুজ আলী প্রমুখ।


প্রকাশিত: August 21, 2025 | সময়: 2:36 am | সুমন শেখ