, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হাজি ও সম্ভাব্য হজযাত্রীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাহবারে হারামাইন ট্রাভেলস এন্ড ট্যুরসের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা হয়।
আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে নাটোর হজ গ্রুপের স্থানীয় প্রতিনিধি মাওলানা মাসউদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, ট্রাভেলসের স্বত্বাধিকারী ও নাটোর হজ গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হোসেন।
নওগাঁর আত্রাইয়ে হাজি ও সম্ভাব্য হজযাত্রীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোর হজ গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হোসেন হজকে ইসলামের একটি পবিত্র ও মহান ইবাদত হিসেবে আখ্যায়িত করেন এবং সম্ভাব্য হজযাত্রীদেরকে হজের সকল বিধিবিধান সঠিকভাবে পালন করার আহ্বান জানান।
তিনি তাঁর সংস্থার পক্ষ থেকে যেকোনো সমস্যা বা জিজ্ঞাসায় সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন এবং হজযাত্রীদেরকে নির্বিঘ্নে এই ফরজ ইবাদত সম্পন্ন করার জন্য শারীরিক, মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রদান করেণ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক এএফএম মনসুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম ও ওহিদুর রহমান প্রমুখ। সভায় পবিত্র হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।