সর্বশেষ সংবাদ :

স্কুলে ছুরি নিয়ে শিক্ষকের ওপর হামলা ছাত্রীর

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের উপরে ছুরি নিয়ে হামলার চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান। ওই ছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুপুর ১টা ৪০ মিনিটে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখা ছুটি হয়ে যাওয়ার পরে শিক্ষক মারফ খাকি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি স্কুল থেকে বের হয়ে ফটকের সামনে যেতেই একজন কিশোরী হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকেন। শিক্ষক মারুফ মনে করেন ওই কিশোরী মনে হয় বিপাদে পড়েছে।
তিনি মোটরসাইকেল থেকে নেমে তার কাছে যেতেই ওই কিশোরী ব্যাগ থেকে চাকু বের করে শিক্ষক মারুফের ঘাড়ে আঘাত করে। এরপর আবারও আঘাত করতে গেলে মারুফ কোনো মতে হাত দিয়ে চাকুর আঘাত ঠেকান। এসময় স্থানীয়রা আশেপাশের অভিভাবক ও ব্যবসায়ীরা এসে শিক্ষক মারুফকে রক্ষা করেন এবং ওই কিশোরীকে আটক করেন।
ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের শৃংখলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে টিসি দিয়ে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ- তার এক আত্মীয়র সহায়তায় স্কুলের একজন শিক্ষকের নম্বর ক্লোন করে শিক্ষকদের বিভিন্ন আজেবাজে মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতো। এ বিষয়টির জন্য প্রতিষ্ঠান সাইবার টিমের সহায়তা নেয়। পরে নিতে ধরা পড়ে যান। সে সময় মেয়েটি স্বীকারও করে। এর পর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এ ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


প্রকাশিত: August 20, 2025 | সময়: 2:37 am | সুমন শেখ