সর্বশেষ সংবাদ :

রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মহুরি গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মান্নান মহুরিকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে রাণীনগর থানাপুলিশ। গ্রেপ্তারকৃত মান্নান মহুরি উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান জানান, মান্নান মহুরি উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘী উপজেলায় তার এক আত্মীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 20, 2025 | সময়: 2:34 am | সুমন শেখ

আরও খবর