সর্বশেষ সংবাদ :

আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার: আগামীকাল ১৮ আগস্ট (সোমবার) শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকাল দশটায় কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে। সকাল সোয়া দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হবে। র‌্যালি শেষে পিটিআই অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠান শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হবে।


প্রকাশিত: August 18, 2025 | সময়: 4:07 am | সুমন শেখ

আরও খবর