, , ।
স্টাফ রিপোর্টার: প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার মাঝেও বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে নওহাটা পৌরসভার বায়া বাজারে বেগম জিয়ার আশু রোগমুক্তি এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে সমবেত হন। এসময় বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণাঙ্গ রোগমুক্তি এবং অ্যাড. শফিকুল হক মিলনের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা তাদের নেত্রীর জন্য মহান আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে এবং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির নেতা মামুনুর সরকার জেড, শরিফুর রহমান শরীফ ও এমদাদুল হক এমদাদ, পৌর বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মনিরুল ইসলাম মনির, বিএনপির নেতা রমজান আলী, পৌর বিএনপি নেতা আসাদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মো. ইফতেখারুল ইসলাম ডনি, যুবদল নেতা সুজন মোল্লা এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।