, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ রাজশাহী মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকী।
পারভেজ মোশাররফকে আহবায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে আছেন মাহবুব রহমান, যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন রাসেল খাঁ, সেলিম রেজা, শামসুল জাহান মুক্তার, আখতারুজ্জামান, মুস্তফাজুর রহমান, আলী হাসান এবং সদস্য হিসেবে আছেন ইয়ারমিন রহমান, মোবারক হোসেন, মতিন খাঁ, মো: রাজ্জাক, হাসানুজ্জামান, মো: মাসুদ রহমান, মনিরুল, আফজাল, আল আমিন, আমান আলী, হাসিব হাসান, কবির হোসেন প্রমুখ।
নবনির্বাচিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এর প্রতি কৃতজ্ঞতা ও ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক ও রাজশাহী -০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো জুয়েল হোসেন ও মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ এর প্রতি।