, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদপাতি হয়েছে। শনিবার বেলা ১১টায় আদিবাসী একাডেমি চত্বর থেকে নাচোল আদিবাসী একাডেমি আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ সহযোগিতা আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রংবেরঙের ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, নাচোল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা এ্যডভোকেসী প্লার্ট ফর্মে সভাপতি-অলিউল হক ডলার, ক্রীড়া ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ইসরাইল সেন্টু, একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, এসেডোর সংস্থার ফাইনান্স ম্যানেজার আজাহার আলী, একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, সদস্য রঞ্জনা বর্মন।
এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহন করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, এসেডোর মাঠকর্মী ডেইজি ও সুমি খাতুন সহ আদিবাসী নারী-পুরুষ।