সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিভাগীয় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে উন্মুক্ত আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভাগীয় ক্রিড়াঙ্গন নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর এক অভিযাত হোটেলে রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিথিবৃন্দ বলেন, রাজশাহীতে প্রতিনিয়ত টুর্নামেন্ট ও খেলার আয়োজনের অভাবে দক্ষ ও মেধাবী খেলোয়াড়রা ক্রমশ হারিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়ছে ক্রীড়াঙ্গন। যার ফলে রাজশাহীতে খেলোয়াড় তৈরি হচ্ছে না এবং ক্রীড়াঙ্গনের দিক দিয়েও পিছিয়ে যাচ্ছে রাজশাহী বিভাগ। এছাড়াও রাজশাহীতে খেলার চর্চা কিংবা প্রশিক্ষণের জন্য উন্নত মানের কোনো মাঠ নেই। যোগ্য নেতৃত্ব ও ঐক্যের অভাবে এক সময় ক্রীড়াঙ্গনের দিক দিয়ে স্বর্ণযুগ সময় কাটানো রাজশাহী বিভাগ এখন মুখ থুবড়ে পড়েছে। এটিকে সচল করতে ক্রীড়াঙ্গনের সকল সংগঠনকে একত্রিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই রাজশাহী বিভাগকে ক্রীড়াঙ্গনের দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ও দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখানকার দক্ষ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ, মাহমুদ কামাল, সাইফুল্লাহ খান জেম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিলন, রইস উদ্দিন আহমেদ বাবু, জমিলুর রহমান সাদ, পান্না ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ক্রিকেটার মাইসিলুর রহমান। তিনি সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খেলোয়াড়রা তাদের ৩৫ টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।


প্রকাশিত: August 9, 2025 | সময়: 4:42 am | সুমন শেখ

আরও খবর