বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: ভালো কাজে স্বীকৃতি পুরস্কার পাওয়ার পর থেকে আসামী গ্রেপ্তারে একের-পর এক সফলতা পাচ্ছে রাজশাহীর বাঘা থানা পুলিশ। এমন কোন দিন কিংবা রাত নেই তারা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার না করছেন। গত বুধবার একজন কুক্ষাত চোর সহ বিভিন্ন মামলায় উপজেলার কয়েকটি গ্রাম থেকে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তারের পর সবশেষ বৃহস্পতিবার রাতে তারা আবারও তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ নাসির উদ্দিন, মোমেনা খাতুন এবং সাজাপ্রাপ্ত আসামি সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে বাঘা থানা পুলিশ এ সকল আসামীদের গ্রেপ্তার করেন। যারা প্রত্যেকেই ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশের এহেন সফলতা দেখে ধন্যবাদ প্রকাশ করেছেন উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বাঘা থানা পুলিশ জানায়, গত সরকার আমল থেকে বাংলাদেশ পুলিশ জেলা ও বিভাগীয় পর্যায়ে ভালো কাজের স্বীকৃতি পুরস্কার দিচ্ছেন। এদিক থেকে বর্তমান অফিসার ইনচার্জ থানার দায়িত্ব নেয়ার পর থেকে আমরা ইতোমধ্যে পর-পর তিনবার সফলতা পুরস্কার পেয়েছি। এতে করে কাজের গতি ফিরেছে সকল পুলিশ অফিসারদের মধ্যে। আসা করছি এবারও আমরা জেলায় প্রথম স্থান অর্জন করবো।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ.ম আসাদুজ্জামান বলেন, সরকারী দায়িদ্ব পালনে আমার মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব কাজ করেনা। আমি মনে করি এটা আমার পেশাগত দায়িত্ব। তবে আমার সকল সফলতার অংশিদার হলো আমার অফিসাররা। আমি তাদের সফলতা ও সমৃদ্ধি কামনা করি। সেই সাথে জেলা পুলিশ সুপার মহাদ্বয়কে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাই।