আসামী গ্রেফতারে বাঘা থানা পুলিশের সফলতা বাড়ছে

নুরুজ্জামান,বাঘা :

ভালো কাজে স্বীকৃতি পুরস্কার পাওয়ার পর থেকে আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে রাজশাহীর বাঘা থানা পুলিশ। এমন কোন দিন কিংবা রাত নেই যে, তারা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার না করছেন।  গত পরশু একজন কুক্ষাত চোর-সহ বিভিন্ন মামলায় উপজেলার কয়েকটি গ্রাম থেকে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতারের পর সর্বশেষ বৃহস্পতিবার রাতে তারা আবারও তিনজন আসামীকে গ্রেফতার করেছেন। 

 

গ্রেফতারকৃতরা হলেন- ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ নাসির উদ্দিন, মোছাঃ মোমেনা খাতুন এবং সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাজ্জাদ হোসেন।বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে বাঘা থানা পুলিশ এ সকল আসামীদের গ্রেফতার করেন। যারা প্রত্যেকেই ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশের এহেন সফলতা দেখে ধন্যবাদ প্রকাশ করেছেন অত্র উপজেলার সাধারন মানুষ। 

 

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গত সরকার আমল থেকে বাংলাদেশ পুলিশ জেলা ও বিভাগীয় পর্যায়ে ভালো কাজের স্বীকৃতি পুরস্কার দিচ্ছেন। এদিক থেকে বর্তমান অফিসার ইনচার্জ থানার দায়িত্ব নেয়ার পর থেকে আমরা ইতোমধ্যে পর-পর তিনবার সফলতা পুরস্কার পেয়েছি। এতে করে কাজের গতি ফিরেছে সকল পুলিশ অফিসারদের মধ্যে। আসা করছি এবারও আমরা জেলায় প্রথম স্থান অর্জন করবো।  

 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ,ফ.ম. আসাদুজ্জামান বলেন, সরকারী দায়িদ্ব পালনে আমার মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব কাজ করেনা। আমি মনে করি এটা আমার পেশাগত দায়িত্ব । তবে আমার সকল সফলতার অংশিদার হলো আমার অফিসার বৃন্দ। আমি তাদের সফলতা ও সমৃদ্ধি কামনা করি। সেই সাথে জেলা পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাই।

সানশাইন /শামি


প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫ | সময়: ৮:১৫ অপরাহ্ণ | Daily Sunshine