বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার ( ৬ আগস্ট ) রাতে ঘোষিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ২৫, ১২৭ জন।
এদের মধ্যে ছাত্রদের ১১ টি আবাসিক হলে ভোটার ১৫,৪৪০ জন ও ছাত্রীদের ৬ টি আবাসিক হলে ভোটার ৯,৬৮৭ জন। ফলে ভোটারদের মধ্যে ৬১.৬৫ শতাংশ ছাত্র এবং ৩৮.৩৫ শতাংশ ছাত্রী।
১৭ টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার হয়েছেন শহীদ হবিবুর রহমান হলে ২৩৯৮ জন। ছেলেদের অন্যান্য হলের মধ্যে শহীদ জিয়াউর রহমান হলে ১৯৪৭ জন, মতিহার হল ১৬১৮, মাদার বশ হলে ১৫৭৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হলে ১৫৪২ জন, বিজয় ২৪ হলে ১৩০৩ জন ভোটার রয়েছেন।
এছাড়া শাহ মখদুম হলে ১২৪৭ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১০৩৫ জন, সৈয়দ আমীর আলী হলে ৯৮৮ জন, শের-ই-বাংলা ফজলুলুল হক হলে ৯৭২ জন ও সর্বনিম্ন ৮১৭ জন ভোটার রয়েছেন নওয়াব আব্দুল লতিফ হলে।
ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন জুলাই ৩৬ হলে ২১৫৩ জন। এছাড়া মন্নুজান হলে ২০০৭ জন, রোকেয়া হলে ১৮১৬ জন, রহমতুন্নেসা হল ১৫৪৭ জন ও সর্বনিম্ন ১০৩৭ জন ভোটার হয়েছেন তাপসী রাবেয়া হল।
নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও ভোটার তালিকায় নিষ্পত্তি করা হবে ৭ আগস্ট, ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট।
এছাড়া, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নাজমুল /শামি