, , ।
মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল নিয়ে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে পথসভা করে দলটির নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ জিএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী মহানগরী এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক, রাজশাহী জেলা সূরা কর্ম পরিষদ সদস্য মাওলানা এফ এম ইসমাইল আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট পৌরসভা শাখার আমীর মাও: আব্দুল জলিল, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ জামাত-শিবিরের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা।
রাসেল /শামি