সর্বশেষ সংবাদ :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিআরটিএ উদ্যোগে গণশুনানি

স্টাফ রিপোর্টার: নগরীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিআরটিএ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী বিআরটিএ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আলপনা ইয়াসমিন।
আদালত ১৪ বিআরটিএ রাজশাহীতে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (সাধারণ) শামীম আরা বেগম, সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নুরুল ইসলাম হেলালসহ মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্টেক হোল্ডারগণ।


প্রকাশিত: August 5, 2025 | সময়: 5:43 am | সুমন শেখ

আরও খবর