সর্বশেষ সংবাদ :

জুলাই যোদ্ধাদের স্মরণে বিএমডিএর আলোচনা সভা ও বৃক্ষরোপণ

স্টাফ রির্পোটার: ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সোমবার প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিওন ও জোন দপ্তরে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। রাজশাহীতে বিএমডিএ প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক তরিকুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়াও ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়ক ও আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপণ করেন নির্বাহী পরিচালক।


প্রকাশিত: August 5, 2025 | সময়: 5:43 am | সুমন শেখ