সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আ.লীগ- যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রির্পোটার : রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে র‌্যাব চারজন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) একজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির হাতে গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক (৭০), শ্যামপুর পশ্চিমপাড়ার মানিক মিয়া (৪৫), একই এলাকার যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও আবিদ হাসান কাওসার (৩৫)। পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫০)। তিনি শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়ার বাসিন্দা। রবিবার দিবাগত রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার র‌্যাব ও পুলিশের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর