সর্বশেষ সংবাদ :

প্রফেসর শমসের আলীর মৃত্যুতে রাবি উপাচার্যের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শমসের আলীর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।
তারা প্রফেসর শমসের আলীকে একজন প্রথিতযশা পণ্ডিত বলে উল্লেখ করে তার মৃত্যুতে দেশ তার অন্যতম মেধাবী সন্তানকে হারালো। তাঁরা আরো উল্লেখ করেন যে, প্রফেসর শমসের আলীর মৃত্যেেুত জাতির অপূরণীয় ক্ষতি হলো।
তারা বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রফেসর শমসের আলীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


প্রকাশিত: August 4, 2025 | সময়: 3:15 am | সুমন শেখ

আরও খবর