সর্বশেষ সংবাদ :

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বন্ধুকে হত্যা

স্টাফ রিপোর্টার : নাটোরের সিংড়ায় একটি একটি ক্ললেস হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। একই সঙ্গে হত্যাকান্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নটোরের সিংড়া থানার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী র‌্যাবের একটি দল তাদের গ্রেপ্তার করে।
এরা হলো, একই এলাকার ফারুক প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (১৮) ও মনসের প্রামানিকের ছেলে সুলতান প্রামানিক (১৯)। টাকা সংগ্রহের জন্য বন্ধুর ভ্যান বিক্রি করতেই তারা বন্ধুকে হত্যা করে পানিয়ে ভাসিয়ে দেয়। শনিবার রাজশাহী র‌্যাবের সদস্য দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর জেলার সিংড়া থানার ইটালি ইউনিয়নের কলেজপাড়া থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশর উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের কোনো ক্লু মিলছিলো না। তবে র‌্যাব এ নিয়ে অনুসন্ধানে নামে। এরই অংশ হিসেবে সাগর ও সুলতান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে।
তারা জানায়, নিহতের নাম জিহাদ। চার মাস আগের তারসঙ্গে পরিচয় হয়েছিলো। পরিচয়ের সুত্র ধরে তারা মাঝেমধ্যে একসাথে আড্ডা দিত ও গাঁজা সেবন করতো। তবে কিছুুদিন ধরে আসামি সাগরের কাছে কোন টাকা পয়সা ছিল না। ঘরে তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহের জন্য কি করবে ভেবে পাচ্ছিল না। এই অবস্থায় বন্ধু সুলতানের সাথে আর্থিক সমস্যার কথা জানায়। সুলতান জানায় সেও খুব অর্থ কষ্টে আছে।
এরপর তারা দুজনে পরিকল্পনা করে, জিহাদকে মেরে তারা তার ভ্যান বিক্রি করবে। পরিকল্পনা অনুযায়ী গত ৩০ জুলাই সিংড়ার চৌগ্রাম বাজারে তারা জিহাদের সাথে মিলিত হয়। এরপর তারা সিংড়া বাজারে আসে। সেখান থেকে জিহাদকে না জানিয়ে চেতনানাশক ট্যাবলেট কিনে কোমল পানীয় স্পীডের সাথে মিশিয়ে রাখে। পরে সিংড়া বাজারে ঘোরাঘুরির পর চলনবিলের এসে জিহাদকে স্পীড খাওয়ায়। এতে জিহাদ অচেতন হয়ে পড়ে। পরে ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ি নামক স্থানে অচেতন জিহাদকে ভ্যান থেকে নিচে নামিয়ে গলায় ভ্যানের চাকার পুরাতন টিউব পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ প্লাবিত জমিতে ফেলে যায়।
এসময় জিহাদের সাথে থাকা এনড্রয়েড মোবাইল আসামী সুলতান নেয় এবং অপর আসামী সাগর ব্যাটারি চালিত ভ্যান নিয়ে হাসান নামের একজনের বাড়িয়ে রেখে আসে। পরে ফোনের সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়।


প্রকাশিত: August 3, 2025 | সময়: 5:43 am | সুমন শেখ

আরও খবর