পবায় নওহাটায় আদিবাসীদের মারপিট

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় বর্বরোচিত হামলার স্বীকার হয়েছে আদিবাসীরা। বুধবার সকাল দশটায় পবা থানার নওহাটা পৌরসভার বাগসারা বাধপুল (আদিবাসী) গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সেদিন বাগসারা গ্রামের মোঃ বাবলু, খাজা, বাবলুর স্ত্রীসহ চারজন অতর্কিত হামলা করে আদিবাসী নারী মালতী মার্ডিকে। এতে সে গুরতর জখম হয়। এই ঘটনায় ঐ আদিবাসী নারীকে স্থানীয়রা উদ্ধার করে চিকৎসার জন্য দারুশা মেডিকেলে ভর্তি করে। এরপর দুপুরে বাবলু ও খাজা দলবল নিয়ে আবারো অতর্কিত হামলা চালায়। এই বর্বরোচিত নির্যাতনে গ্রাম প্রধান শ্যামল সরেনের শালা রিপন মুর্মু, রিপনের মা ও রঙ্গিলাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে ও বাড়িঘর ভাংচুর করে।
ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ সেখান থেকে চলে গেলে হামলাকারীরা দেশিয় অস্ত্র হাতে ঘোরাঘুরি করে ও তাদের বাড়িঘর ভাংচুর করেছে বলে ভুক্তভোগীরা জানায়। এখন ওই থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীরা আদিবাসীদের উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। জায়গা ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেয়। প্রাণের ভয়ে জীবন বাঁচাতে আদিবাসীরা অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে। তাদের প্রতি এই অমানবিক নির্যাতনের জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে বিচার চান আদিবাসীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, প্রাণভয়ে পালিয়ে আছে শ্যামল মুর্মু, মালতি মুর্ম, গাবরেল ও তার স্রী শ্যামলী সরেন এবং বোনের ছেলে হৃদয়, নির্মনী ও তার ছেলে বিপ্লবসহ অনেকে। স্থানীয় কৃষক সাহেব আলী কথা বলতে রাজু হননি। ওই এাকার আব্দুর রহমান জানান, আমার বাসা পাশেই এ ঘটনা ঘটেছে। তবে তখন কাজে গেছিলাম পরে এসে শুনেছি এখানে মারমারি হয়েছে। বাবলু নামের একজনের জমি আছে তার জমিতে বাড়ীর ময়লা আবর্জনা ফেলে, জমির বেড়া ফেলে দেয় তার জন্য তাকে মারধর করেছে বলে জেনেছি।


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ