সর্বশেষ সংবাদ :

তানোরে ডাসকো ফাউন্ডেশনের সিভিক ফোরামের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের উপজেলা পর্যায়ে লোকমোর্চা (সিভিক ফোরাম) এর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজ সংলগ্ন তানোর উপজেলা প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
এ অনুষ্ঠান সঞ্চালনা ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর সুদেশ চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন, তানোর প্রেসক্লাবের ক্যাশিয়ার ও সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সদস্য ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও অর্কিড স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওনসহ ইউনিয়ন পযায়ের লোকমোর্চা সভাপতিবৃন্দ, যুব প্রতিনিধি এবং তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট তানোর উপজেলা লোকমোর্চা (সিভিক ফোরাম) কমিটি গঠন করা হয়। এতে চেয়ারপারসন হিসেবে সর্বসম্মতিক্রমে মফিজ উদ্দিন, ভাইস চেয়ারপারসন হিসেবে ইমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারপারসন রেজিয়া বেগম, সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনি এবং যুগ্ম-সম্পাদক হিসেবে শ্যামলী খাতুনের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও, কার্যনির্বাহী সদস্য হিসেবে টিপু সুলতান, মিজানুর রহমান, আব্দুস সবুর, বকুল হোসেন, সারোয়ার হোসেন সহ আরো ১৫ জনের নাম ঘোষণা করা হয়।
আলোচনা পর্বে বক্তারা আশা প্রকাশ করেন, গেটকা প্রকল্পের মাধ্যমে জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং লিঙ্গ ভিত্তিক বৈষম্য হ্রাসে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে।
উপস্থিত স্থানীয় প্রতিনিধিরা মনে করেন, সঠিক বাস্তবায়ন ও স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে এই প্রকল্প ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে।


প্রকাশিত: August 2, 2025 | সময়: 4:49 am | সুমন শেখ

আরও খবর