সর্বশেষ সংবাদ :

মোহনপুরে আইন শৃঙ্খলা কমিটি মাসিক আলোচনা সভা

মোহনপুর সংবাদদাতা: মোহনপুরে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা কমিটি মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভাটি হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানার সভাপতিত্বে বেলা ১১ টার সময় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, ধরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোহনপুর তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল সহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মাদক বাল্যবিয়ে সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।


প্রকাশিত: August 2, 2025 | সময়: 4:49 am | সুমন শেখ