রহনপুরে বিএনপি নেতা তারিক আহমেদের লিফলেট বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা তারিক আহমেদ। বৃহস্পতিবার বিকেলে রহনপুর পৌর এলাকার বেইলি ব্রিজ এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন,বিএনপি নেতা নুরুল ইসলাম নুরুদ্দিন, সৈয়দ ফারুক হোসেন, জাহিদ হাসান মুক্তা, জুয়েল ইসলাম, জাহেদ হাসান, কামরুজ্জামান বাবু, যুবদল নেতা ইউসুফ আলী ও আব্দুল্লাহ, ছাত্রদল নেতা আজিজুল হক ও শাহরিয়ার নাজিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


প্রকাশিত: আগস্ট ১, ২০২৫ | সময়: ৪:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ