সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ’২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু এবং সাবেক জাতীয় দলের ফুটবলার আফজাল হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা সহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় জয়পুরহাট পৌরসভা ১-০ গোলে পাঁচবিবি পৌরসভাকে পরাজিত করে। এদিকে খেলাটি উপভোগ করতে হাজারও দর্শক উপস্থিতি লক্ষ করা যায়।


প্রকাশিত: July 31, 2025 | সময়: 2:35 am | সুমন শেখ