সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা বিজেপির আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজশাহী জেলা শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল বারী এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রাকিবুল্লা ইউসুফ (রিজভি)। ২৮শে জুলাই বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে আছেন আবির আহম্মেদ রায়হান। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ, শামিম আহম্মেদ, জুন্নুরাইন, পঞ্চম কুমার রায়, জয়নুল আবেদিন, ইব্রাহিম খলিলুল্লা এবং মোঃ সুমন আলী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সাইফুল ইসলাম, জামিরুল ইসলাম, রানটু খান, কাশিরুল ইসলাম, মোঃ ইব্রাহিম আলী (সুমন), মোঃ তুষার আলী, মোঃ আয়নাল হক, শাকিল আহম্মেদ, মোঃ সুমন আহম্মেদ, মোঃ মোস্তাকিন আলী ও মোঃ আরিফুল ইসলাম। নতুন এ কমিটি আগামী দিনের রাজনীতিতে রাজশাহীতে দলীয় কার্যক্রমকে বেগবান করবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


প্রকাশিত: July 31, 2025 | সময়: 2:35 am | সুমন শেখ