, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মাছের আহরণোত্তর ক্ষতি হ্রাস ও মাছের গুনগত মান বজায় রাখার জন্য ইনসুলেটেড ফিস বক্স বুধবার বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ২০টি পুকুরের সুফলভোগী গ্রুপের মাঝে ৪০টি ইনসুলেটেড ফিস বক্স বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, সহকারী প্রোগ্রামার আব্দুল আল নোমান, উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুন, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা সহ সংশ্লিষ্ট মৎস্য চাষি ও মৎস্য দপ্তরের কর্মকর্তা সহ অন্যরা।