, , ।
মোহনপুর সংবাদদাতা: সোমবার মোহনপুরে পারফরমেন্স বেস্ট গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি কর্তৃক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা শিক্ষা অফিস, রাজশাহী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোহনপুর, রাজশাহী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাজশাহী আব্দুল ওহাব। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আয়শা সিদ্দিকা। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহনপুর রাজশাহী এস এম মাহমুদ হাসান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।