সর্বশেষ সংবাদ :

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত পিআইও’র স্মরণসভা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রয়াত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রয়াত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের স্মৃতি চারণ করে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, প্রয়াত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের সহধর্মীনি আঁখি আরা খাতুন, ভাই কামাল হোসেন, হাফিজুর রহমান নয়ন, খেলাফত মজলিসের রিকশা প্রতীকের টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী-১ আসনের প্রার্থী মুফতি রফিকুল ইসলাম রফিক আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু সহ অন্যরা।
বুধবার তার কর্মস্থল ধনবাড়ী উপজেলা পরিষদের পাশেই মোটর সাইকেল সংর্ঘষে গুরুত্বর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় গত রবিবার তিনি মৃত্যুবরণ করেন। তিনি ২ মেয়ে ১ ছেলে স্ত্রী, ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
স্মরণ সভা শেষে প্রয়াত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।


প্রকাশিত: July 30, 2025 | সময়: 5:21 am | সুমন শেখ

আরও খবর