মোহনপুরে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট বিজয়ীদের সংবর্ধনা প্রদান

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ’২৫ মোহনপুর উপজেলা ফাইনাল ট্রফি অর্জন করায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ সংবর্ধনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শূরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাজিম উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা সাজ্জাদ সিনিয়র, ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাক, ক্রীড়া সংস্থার সদস্য মিজান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমী সাধারণ জনগণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব সঈদ আলী রেজা। অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র এবং ট্র্যাকসুট ও টাউজার উপহার হিসেবে প্রদান করা হয়।


প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ