বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন ও কমিটি গঠন হয়েছে। সোমবার বগুড়া সাতমাথা সনাতন মন্দীরে এই সম্মেলন ও কমিটি গঠন হয়। বগুড়া জেলার আহবায়ক বিমল রবিদাসের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। প্রধান অতিথি ছিলেন, বগুড়া পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, প্রধান বক্তা ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি দিলীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বগুড়া জেলা ভারপ্রাপ্ত সভাপতি চন্দন চক্রবর্তী, আদিবাসী গবেষণা পর্ষদ বাংলাদেশের চেয়ারম্যান, অধ্যাপক নজরুল ইসলাম, মাইনোরিটি জনতা পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি ও সাংবাদিক বিকাশ কর্মকারসহ জ্যাপের
দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া,পাবনার আহবায়ক বুধুরাম মাল পাহাড়ি প্রমুখ।
প্রথম অধিবেশনে উদ্বোধনের পর সনাতন মন্দীর থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে পূনরায় মন্দিরে এসে শেষ হয়।দ্বিতীয় অধিবেশনে আলোচনায় সর্বসিধান্তে বিমল রবিদাসকে সভাপতি, সুব্রত মালাকারকে সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ মালোকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একত্রিত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।