সর্বশেষ সংবাদ :

জাওয়াদের ফিফটি, জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু যুবাদের

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে জিম্বাবুয়ে চলমান ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা মুখোমুখি হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ের। এই ম্যাচেও ভালো শুরু করেছে বাংলাদেশ।
হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। এরপর ১৪.৩ ওভারেই দলীয় স্কোর ১০০ পার করে ফেলেছে বাংলাদেশ।
৩৫ বলে ৩১ রান করে রিফাত বেগ আউট হলেও ফিফটি করে ফেলেন জাওয়াদ। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৪ রান। ৫৭ রানে (৪৪ বলে) অপরাজিত আছেন জাওয়াদ। তামিম খেলছেন ৫ রান নিয়ে।


প্রকাশিত: July 29, 2025 | সময়: 5:22 am | সুমন শেখ

আরও খবর