সর্বশেষ সংবাদ :

জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে শপথ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের শতাধিক নারী-পুরুষ নতুন করে সমাজ গড়ার প্রত্যয়ে একাত্ম হয়ে শপথ গ্রহণ করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহীর জেলা প্রশাসন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই পুনর্জাগরণের তাৎপর্য এবং সমাজ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “সমাজের ইতিবাচক পরিবর্তন এবং একটি শক্তিশালী ভিত্তি তৈরির জন্য প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য। ‘জুলাই পুনর্জাগরণ’ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি আদর্শ যা আমাদের নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করে।”
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, “রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এই পুনর্জাগরণের শপথের মাধ্যমে আমরা সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী ও তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে, সামাজিক অবক্ষয় রোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে মিলনায়তনে উপস্থিত সকলকে একসাথে শপথ পাঠ করানো হয়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এই যৌথ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অংশগ্রহণকারী সুধীজনেরা। তারা মনে করেন, এই ধরনের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পবা উপজেলা: রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জুলাই পূর্নজাগরণে সমাজ গঠনে (ভার্চুয়াল) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার, ট্রাই সাইকেল ৩টি, কর্নার চেয়ার ১টি, অক্সিলারি ক্রাচ ১টি এবং এলবো ক্রাচ ১টি এবং উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার বিতরণ করা হয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসুচির আওতায় হড়গ্রাম ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ‘ভিডব্লিউবি কার্ড’ বিতরণের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের এক হাজার ৪৩৯ জন উপকারভোগী এই সুবিধা পাবে। কর্মসুচির আওতায় জুলাই ২০২৫ হতে জুন ২০২৭ মেয়াদে উপকারভোগীদের দুই বছর প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।
স্থানীয়ভাবে (ভার্চুয়াল) শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, বিএমডিএ কর্মকর্তা জামিনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, ইউডিএফ জাকিয়া সুলতানা, উপজেলা সমজিদ কমপ্লেক্সের পেশ ইমাম গোলাম মাওলা সহ জুলাইযোদ্ধা ও আহত পরিবারের সদসবৃন্দ, ইউসেপ রাজশাহীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও ভাতাভোগী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য রাজশাহীতে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ৮০ জন, এ ও বি ক্যাটাগরিতে ৬ জন এবং সি ক্যাটাগরিতে ৭৪ জন। এর মধ্যে পবা উপজেলাতে রয়েছে ৮ জন।
বাগমারা উপজেলা: শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যোগিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুর রহমান প্রমুখ।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে শপথ পাঠ শেষে আলোচনা সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, জুলাই যোদ্ধা মাহবুব হোসেন ও সাদিকুন্নাহার শান্তা।
গোমস্তাপুর: গোমস্তাপুরে শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় গোমস্তাপুরের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সফিকুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল শপথ পাঠ শেষে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপজেলা পল¬ী উন্নয়ন কমকর্তা রাইসুল ইসলাম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক শিক্ষক আবু মাসুদ, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক রাশেল আলী, জুলাই যোদ্ধা মোত্তাকিম,জুলাই কন্যা উম্মে হাবিবা হিমা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়পুরহাট: ‎‎শনিবার শহরের জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্বের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইনর নাহার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জিসান আহমেদ সহ জেলার সরকারি – বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পোরশা: পোরশায় শনিবার উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর পোরশার আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. রাকিবুল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ও আনসার-ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মো. এনামুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ: নওগাঁয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা সমাজসেবা কর্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মাহফুজ আলম শ্রাবণের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ হয়।
বদলগাছী: শপথ পাঠ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বাদলগাছী উপজেলা মহিলা দলের সদস্য মনিরা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা মহিলা শাখার সেক্রেটারী মোসা. লায়লা পারভীন, জাতীয় নাগরিক পার্টির বদলগাছী উপজেলা কমিটির সদস্য কুমকুম ইয়া হাবিবা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
আত্রাই: শপথ পাঠ” অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আমরুল কশবা মহিলা সমিতির সভানেত্রী শামিমা প্রমুখ।
টাঙ্গাইল: শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সুমি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহকারী প্রোগ্রামার আব্রারুল হক শিমুল, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী এমরান হোসেন, মধুপুর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা, এনসিপির মধুপুরের সমন্বয়ক সবুজ, জুলাই আন্দোলনে আহত হারুন, সাইদুর রহমান ও খাইরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শনিবার ধনবাড়ীতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোলাহাট: উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, জুলাই আন্দোলনের সংগঠক মাসুদ রানাসহ অন্যরা।
বাগাতিপাড়া: উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ.কে.এম আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আরিফুল ইসলাম তপু, জামনগর ইউ.পি চেয়ারম্যান গোলাম রাব্বানী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।


প্রকাশিত: July 27, 2025 | সময়: 6:08 am | সুমন শেখ

আরও খবর