, , ।
স্পোর্টাস রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে রাজশাহী কলেজ ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ আয়োজন করে। এই প্রতিযোগিতায় জাতীয় পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী।
শনিবার আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. আবুল মজন চৌধুরীসহ ও সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন-“জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আয়োজিত আজকের এই ফুটবল প্রতিযোগিতায় বিভাগগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শৃঙ্খলাবোধ আনয়নে এ প্রতিযোগিতা অনুষঙ্গ হিসেবে কাজ করবে।”
আজকে ২৪টি বিভাগের মধ্যে ০৮টি বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় বিজীয় ০৪টি দল যথাক্রমে উদ্ভিদবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ভূগোল ও পরিবেশ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এই প্রতিযোগিতা সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের মধ্যেদিয়ে শেষ হবে।