, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম, এ রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সরকার।
নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকারের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের প্রধান ফিরোজ আলম, রাজশাহী বিভাগের প্রধান এসএম আয়নাল হক, রংপুর বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান মল্লিক ও ফরিদপুর বিভাগের প্রধান আলহাজ্ব নুরুল হক মিয়া। বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায় ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দাবি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গিকার করেন তারা। অনুষ্ঠানে রংপুর বিভাগের সকল জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।