, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তিনটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন (২৮) নামে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা দক্ষিণপাড়ায় চাটমোহর-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখ পাড়া গ্রামের মৃত শফি আহমেদের ছেলে। তিনি কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ছুটি কাটাতে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, বৃহস্পতিবার বিকালে নাঈম মোটর সাইকেলে নিজ বাড়ি থেকে চাটমোহরে আত্নীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের গাড়ফা এলাকায় বিপরীত দিক থেকে দুটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে ছুটে এলে তিনটি মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে নাঈম সহ পাঁচজন আহত হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি নাঈমকে মৃত ঘোষণা করেন। অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।