, , ।
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর পবার কাটাখালি এলাকায় গণসংযোগ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
এছাড়াও তিনি কাটাখালি পৌরসভার কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়, মাসকাটাদিঘী স্কুল এন্ড কলেজ ও শমসাদিপুর হাই স্কুলের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি কাটাখালি বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুল দ্বয়ের প্রধান শিক্ষকসহ জামায়াতে ইসলামী কাটাখালী থানা আমির অধ্যাপক জালাল উদ্দিন থানা সেক্রেটারী নজরুল ইসলাম, থানা রাজনৈতিক সেক্রেটারি আব্দুল হাই, পৌর আমির আজিজুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।