সর্বশেষ সংবাদ :

জেলা দলিল লেখক সমিতি : সভাপতি এস এম আয়নাল সাধারণ সম্পাদক সানাউল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এস এম আয়নাল হক, সাধারণ সম্পাদক পদে সানাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে সহিদুল ইসলামকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন করা হয়।
বুধবার কমিটি গঠনের লক্ষে বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিটি গঠনের লক্ষে নগরীর এক অভিযাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার ১ম অধিবেশনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায় ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিল লেখক এস এম আয়নাল হক। দলিল লেখক মো. সানাউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন দুর্গাপুরের দলিল লেখক মো. আব্দুল মজিদ মীর ও মো. শহিদুল ইসলাম, ভবানীগঞ্জের দলিল লেখক শামসুর রহমান, জিল্লুর রহমান ও মাসুদ রানা, পুঠিয়ার দলিল লেখক আফজাল হোসেন ও আবু তাহের, তানোরের দলিল লেখক আব্দুস সামাদ প্রামানিক, খায়রুল আহসান ও রায়হানুর রহমান।
উপস্থিত ছিলেন বাঘার দলিল লেখক জাকির হোসেন ও উম্মত আলী, চারঘাটের দলিল লেখক মোখলেছুর রহমান, মকিদুল ইসলাম ও ইয়াসিন আলী, পবার দলিল লেখক মো. আনোয়ার হোসেন ও শরিফুল ইসলাম, গোদাগাড়ীর দলিল লেখক কোরবান আলী ও রেজাউল করিম, মোহনপুরের দলিল লেখক মিজানুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এস এম আয়নাল হক, সাধারণ সম্পাদক পদে সানাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে সহিদুল ইসলামকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন করা হয়।


প্রকাশিত: July 24, 2025 | সময়: 5:21 am | সুমন শেখ