সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে ডিবি পুলিশের পরিচয়ে দুই মোটর সাইকেল আরোহীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যায় বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় ডিবি পরিচয়ে ওষুধ কোম্পানীর দুই প্রতিনিধির কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিবি পুলিশ পরিচয়ে মোটর সাইকেল আরোহী তিনজন যুবক নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার মহিষভাঙ্গা শখের মোড় এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি জমির উদ্দিন ও আগ্রান সুতির পাড় এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি সাইদুল ইসলামের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে তাদের কাছে ইয়াবা আছে বলে দাবি করে পকেট চেকের অজুহাতে মোট ১০ হাজার ৮শ’ টাকা ছিনিয়ে নেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।


প্রকাশিত: July 23, 2025 | সময়: 5:19 am | সুমন শেখ